ক্ষমতার দখল আর রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে রাশিয়ার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সব সময়। রাশিয়ার রাজারা সব সময় ছিলেন নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর। ফলে সব সময় কূটচাল ও যুদ্ধবিগ্রহ লেগেই থাকত রাশিয়ার মাটিতে। আর সেটাই আরও বেশি মাত্রায় প্রতীয়মান হয়েছে ‘জার দ্য বারডেন অব দ্য ক্রাউন’ গেমসটিতে। মধ্যযুগীয় বর্বরতা ভেদ করে প্রতিবেশী রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে আনাই হবে গেমারের প্রধান কাজ। এর জন্য যুদ্ধ বা কূটচালের অংশ নিতে হবে গেমারকে। তবে নিজ রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলোকে বশে আনার জন্য তাদের রাজপ্রাসাদ ধ্বংস করে সব সম্পদ দখল করতে হবে। গেমসে ইউরোপিয়ান, এশিয়ান ও অ্যারাবিয়ান—তিনটি জাতি দেওয়া আছে। এর যেকোনো একটি জাতি নিয়ে খেলা শুরু করতে হবে। পোশাক-পরিচ্ছদ, দালান, সেনা ও আচরণে তিনটি জাতি আলাদা করা যাবে খুব সহজেই। এখানে প্রথমেই মানচিত্র থেকে দরকারি সম্পদ সংগ্রহ করার পর তা দিয়ে প্রয়োজনীয় স্থাপনা তৈরি করতে হবে। এর পর সেনা তৈরি করে নিজের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি শত্রুদের দমন করতে হবে। এই গেমে একাধারে আপনাকে রাজনীতি, অর্থনীতি, শহরায়ণ, ধর্মীয় ব্যবস্থাপনা ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে, যা গেমসের আকর্ষণকে বাড়িয়ে দিবে বহু গুণে। সব মিলিয়ে কম্পিউটারের সামনে বসে গেমসটি খেলতে খারাপ লাগবে না। কারণ, গেমসে বাড়তি পাওনা হিসেবে রয়েছে ঝকমকে গ্রাফিক্স আর পুরোনো সংগীতের আবহ, যা গেমারকে মুগ্ধ করবে সহজেই।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজ ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ৮ এক্স র্যাম: ৫১২ মেগাবাইট র্যামভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ভিডিও র্যামহার্ডডিস্ক: ৭০০০ মেগাবাইট খালি জায়গা