রাজপথ রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বৃদ্ধ গতিসীমা অতিক্রম করে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ট্রাফিক পুলিশ তাঁকে আটক করল।পুলিশ: আপনি যদি এত দ্রুতগতিতে গাড়ি চালানোর পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ বলতে পারেন, তাহলে আপনাকে ছেড়ে দেব।বৃদ্ধ: আসলে, আমি একটু ভুলোমনা। আমি কোথায় যাচ্ছিলাম, সেটা ভুলে যাওয়ার আগেই আমি সেখানে পৌঁছতে চাই।পুলিশ: ঠিক আছে, আপনি যেতে পারেন।বৃদ্ধ: কোথায় যেন যাচ্ছিলাম?সর্দারজি একটি পেট্রল পাম্পের কর্মচারীর কাছে গিয়ে বললেন, ‘আপনাদের কাছে কি একটা লাঠি হবে?’কর্মচারী: কেন?সর্দারজি: আমি আমার গাড়ির চাবিটা ভেতরে রেখেই দরজা লক করে ফেলেছি। তবে সৌভাগ্যের বিষয়, জানালাটা কিছুটা খুলে রেখেছিলাম। একটা লাঠি পেলে চাবিটা বের করতে পারি।পেট্রল পাম্পের কর্মচারী সর্দারজিকে একটা লাঠি দিলেন।কিছুক্ষণ পর কর্মচারী গেলেন সর্দারজির কাজের অগ্রগতি দেখতে। দেখলেন, সর্দারজি গাড়ির বাইরে থেকে লাঠি দিয়ে চাবি বের করতে চেষ্টা করছেন, আর গাড়ির ভেতর বসে তাঁর স্ত্রী বলছেন, ‘আরেকটু ডানে, না না, আরেকটু বাঁয়ে!’রতন আর রানা দুই বন্ধু গাড়িতে করে যাচ্ছিল। রতন পরপর দুবার লাল বাতি দেখেও গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে রাস্তা পেরিয়ে এল।রানা: করছিস কী? লাল বাতি দেখেও তুই গাড়ি থামাচ্ছিস না!রতন: আমি আমার বাবার কাছে এভাবে গাড়ি চালানো শিখেছি।চলতে চলতে কিছুক্ষণ পর সিগনালে সবুজ বাতি জ্বলতে দেখে রতন গাড়ি থামাল।রানা: কী হলো? এখন কেন গাড়ি থামাচ্ছিস?রতন: উল্টো দিক থেকে বাবা ছুটে আসতে পারেন!দুই বন্ধুতে কথা হচ্ছে।প্রথম বন্ধু: তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে অফিসে যাওয়া আমি একেবারেই পছন্দ করি না। এই যেমন সেদিন গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার সময় একজন অসচেতন মহিলাকে দেখলাম।দ্বিতীয় বন্ধু: কী করছিল সে?প্রথম বন্ধু: গাড়ি চালাতে চালাতে সে গাড়ির আয়নায় তাকিয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল! কী ভীষণ অসচেতন! তাকে দেখতে গিয়ে আমারও সমস্যা হয়ে গেল!দ্বিতীয় বন্ধু: কী সমস্যা?প্রথম বন্ধু: গালে শেভিং ফোম মাখাতে মাখাতে শার্টে মাখিয়ে ফেললাম!গতিসীমার চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করল ট্রাফিক পুলিশ।বল্টু: অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন?পুলিশ: আপনি কি কখনো মাছ ধরতে গেছেন?বল্টু: হ্যাঁ! কিন্তু কেন?পুলিশ: কখনো কাউকে একসঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?ট্রাফিক পুলিশ সর্দারজিকে গাড়ি চালানোর সময় আটক করলেন।পুলিশ: লাইসেন্স দেখি।সর্দারজি: (অনেকক্ষণ নিজের ব্যাগ ঘাঁটাঘাঁটি করে) আচ্ছা, লাইসেন্স জিনিসটা দেখতে যেন কেমন?পুলিশ: আহাম্মক! লাইসেন্স হলো সেই জিনিস, যেখানে তোমার নিজের ছবি দেখতে পাওয়া যায়।সর্দারজি আরও কিছুক্ষণ ব্যাগ ঘাঁটাঘাঁটি করে একটা আয়না বের করতে করতে বললেন, ‘পেয়েছি!’করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।করিম সাহেব: কী ব্যাপার? ঘাস খাচ্ছ কেন?লোক: স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।করিম সাহেব: ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।লোক: স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।করিম সাহেব: তাকেও সঙ্গে নাও।লোক: স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।করিম সাহেব: তাদেরও সঙ্গে নাও।লোক: স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনার সমস্যা হবে না তো?করিম সাহেব: নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ