রাজপথ রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়কিস্তিপ্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল বল্টু। পথে ট্রাফিক পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল।ট্রাফিক পুলিশ: তোমার মতো বেয়াড়াদের ধরতেই দিনভর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি, বুঝলে বাছাধন?বল্টু: সে জন্যই তো যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছাতে চেষ্টা করছিলাম!আসিফ ও শিহাব দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—আসিফ: জানিস, সেদিন একটা রাস্তার পাশে গাড়ি রেখেছিলাম। গাড়ির জানালা খোলা ছিল, ভেতরে চাবিও রাখা ছিল, তবুও গাড়িটা চুরি হয়নি!শিহাব: বলিস কী? তুই কোথায় গিয়েছিলি?আসিফ: কেন? গাড়ির ভেতরেই ছিলাম!একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়িতে করে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল এবং আর কিছুতেই চালু হচ্ছিল না।মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস ভেঙে গেছে। আমাদের উচিত সেটা বদলে নেওয়া।কেমিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের গ্যাস নেওয়া উচিত।ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস জ্বলে গেছে। আমাদের উচিত সেটা মেরামত করা।কম্পিউটার ইঞ্জিনিয়ার: হুম...আমার মনে হয়, আমাদের সবার উচিত গাড়ি থেকে বের হওয়া, তারপর আবার নতুন করে গাড়িতে উঠে বসা।এক দৃষ্টিপ্রতিবন্ধী লোক তাঁর পোষা কুকুরটাকে নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। কুকুরটার গলায় বাঁধা চেনের অপর মাথা তাঁর হাতে ধরা ছিল। হঠাৎ কুকুরটা একটি চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় লাগাল। দৃষ্টিপ্রতিবন্ধী লোকটা কোনোমতে দুর্ঘটনা এড়িয়ে রাস্তার ওপারে পৌঁছলেন। পৌঁছেই তিনি পকেট থেকে কুকুরটাকে খাওয়ানোর জন্য বিস্কুট বের করলেন। পথচারী: এই বেয়াদব কুকুরটার জন্য আরেকটু হলেই মরতে বসেছিলেন। তাকে এখন বিস্কুট খাওয়াবেন!দৃষ্টিপ্রতিবন্ধী: আমি আসলে চড় মারার জন্য ওর মাথাটা খুঁজছি!মাঝরাতে এক ট্রাক ড্রাইভারকে আটক করল পুলিশ।পুলিশ: তুমি খুব এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলে দেখলাম। লাইসেন্স আছে?ট্রাক ড্রাইভার: আছে।হেলপার: বলেন কী ওস্তাদ? আপনি লাইসেন্স করালেন কবে?হেলপারকে চোখ রাঙানি দিল ড্রাইভার।পুলিশ: গাড়ির হেডলাইট ভাঙা কেন?ট্রাক ড্রাইভার: কই, দেখি নাই তো!হেলপার: বলেন কী ওস্তাদ? হেডলাইট তো কবে থেকেই ভাঙা!এবার হেলপারকে একটা চড় কষাল ড্রাইভার। পুলিশ বলল হেলপারকে, ‘এই ড্রাইভার ব্যাটা কি সব সময় তোমার সঙ্গে এমন বাজে ব্যবহার করে?’হেলপার: না। শুধু কাঁচা ঘুম ভাঙলে করে!একজন বাস ড্রাইভার আর এক পাইলট বন্ধুর মধ্যে কথা হচ্ছিল—বাস ড্রাইভার: আমি মাঝে মাঝে আমার যাত্রীদের খাটিয়ে নিতে পারি। কিন্তু তুই পারিস না।পাইলট: কী রকম?বাস ড্রাইভার: তুই কি মাঝপথে প্লেন থামিয়ে বলতে পারবি, ‘ভাইয়েরা, একটু নামেন, ধাক্কা দিতে হবে?’