রাজপুত্তুরের বিয়েতে রাজকীয় প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হচ্ছে, পার্থিব জগতে হয়ে যাওয়া উইলিয়াম-কেটের বিয়ে ভার্চুয়াল জগতের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়। কথা সত্যি। ব্রিটিশ রাজপরিবারের এই বিয়েতে যে পরিমাণ প্রযুক্তির ব্যবহার হয়েছে, তা অভূতপূর্বই বটে। দেখুন তার নজির।বিয়ে ছিল যেখানেফেসবুক, টুইটার, গুগল ও ইউটিউব—সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলোর অনুভূতি ব্যক্ত করার ক্ষমতা থাকলে, নির্ঘাত নাভিশ্বাস উঠে যেত উইলিয়াম-কেটের বিয়ের হ্যাপা সামলাতে! বিয়েতে ব্যবহূত প্রযুক্তির মধ্যে আরও ছিল রয়্যাল ফ্লিকার ফটো, সারা বিশ্বের হাজারো টিভি ও রেডিও চ্যানেল, সঙ্গে ছিল ব্রিটিশ রাজত্বের নিজস্ব রয়্যাল ওয়েডিং সাইট (www.officialroyalwedding2011.org)। আর অনলাইন ও কাগুজে পত্রিকাগুলো তো ছিলই। রয়্যাল চ্যানেল জমজমাট২৯ এপ্রিল বিয়ের দিন ব্রিটিশ রয়্যাল চ্যানেল থেকে চোখ সরায়নি মানুষ! রাজপরিবারের এই প্রচারমাধ্যমটিতে প্রচারিত খবরাখবর মানুষ দেখেছে হুমড়ি খেয়ে। পাশাপাশি সেখান থেকে নেওয়া ভিডিও সরাসরি প্রচারিত হয়েছে ইউটিউবেও। পরিসংখ্যান বলছে, দর্শক একদিনে সর্বোচ্চবার চোখ রেখেছে এমন চ্যানেলের মধ্যে এই প্রচারমাধ্যমটির অবস্থান উঠেছিল ২৩-এ। বিবিসির ওয়েবসাইটও পড়েছিল ওয়েবজটের খপ্পরে। সারা বিশ্বের ১৮০টি টিভি চ্যানেলে মানুষ বিয়ের অনুষ্ঠান উপভোগ করেছে। বার্ব নামের একটি জরিপ সংস্থার মতে, বিয়ের ক্ষণে দুই কোটি ৪০ লাখের বেশি দর্শক চোখ রেখেছিল বিবিসি ও আইটিভিতে। যুক্তরাজ্যের জাতীয় গ্রিড দিয়েছে মজার তথ্য। তাদের মতে, বর-কনে বাকিংহামে ফিরে যাওয়ার আগ পর্যন্ত ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে। তা দিয়ে নাকি ১০ লাখ কেটলি পানি ফোটানো যেত!ফেসবুকে ভিড়বাট্টাফেসবুকে একটি ইভেন্ট পেজই খোলা হয়েছিল বিয়ে উপলক্ষে। হিসাব পত্তর মিলিয়ে দেখা গেছে, ৫০ কোটিরও বেশি মানুষ সেখানে ঢুঁ মেরেছে। বিয়ের দিন চার ঘণ্টার বেশি সময়ের মধ্যে মানুষ প্রতি এক সেকেন্ডে স্ট্যাটাস দিয়েছে ৪৭টি করে। মোট ছয় লাখ ৮৪ হাজার ৩৯৯টি! দুই হাজার ২৭৪ জন মানুষ ফেসবুকের প্লেসেস প্রোগ্রামের মাধ্যমে জানতে চেষ্টা করেছে ওয়েস্টমিনস্টার অ্যাবে সম্পর্কে। ফেসবুকের একটি পেজ উৎসর্গ করা হয়েছিল ‘প্রিন্সেস বিয়াট্রাইসেস রিডিকুলাস রয়্যাল ওয়েডিং হ্যাট’কে (বিয়ের দিন হাস্যকর এক টুপি পরা কনের সঙ্গী)। তাঁর ভক্তের সংখ্যাও কম নয়, চার হাজারেরও ওপরে। কেউ কেউ বলছে, এর চেয়েও বেশি!টুইটারে হালনাগাদটুইটারে বিয়ের হালনাগাদ তথ্য তুলে দেওয়ার দায়িত্ব ছিল ক্লিয়ারেন্স হাউসের ওপর। উইলিয়াম-কেট কখন কী করছেন না—করছেন, সব তথ্যই তারা ছড়িয়ে দিয়েছে নিয়মিত। শুরু থেকে শেষ পর্যন্ত টুইটারে ছিল গরম গরম খবর।ওয়েবজট২০০ কোটির মতো মানুষ টিভিতে এই রাজকীয় বিয়ে চাক্ষুষ করেছে। তবে যাঁরা এই হিসাব দিয়েছেন, তাঁরা বলছেন এ নিছক ‘শিক্ষিত অনুমান’ মাত্র। মানে এই সংখ্যা আরও বেশিও হতে পারে! প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান আকামাইয়ের গবেষণা বলছে, বিয়ের দিন স্বাভাবিকের চেয়ে ওয়েবজট ছিল ৩৯ শতাংশ বেশি। বিবিসির রয়্যাল ওয়েডিং পেজে হানা দিয়েছিল ৯০ লাখ দর্শক। আর ওই দিন সারা বিশ্বের মধ্যে যুক্তরাজ্যে ইন্টারনেট ব্যবহারের হার ছিল ১১ শতাংশ। যদিও খাতা-কলমে এর কোনো প্রমাণ মেলেনি।বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান