রাজবাড়ীসভার সাংগঠনিক বৈঠক

পদ্মা পার হতেই পাওয়া গেল গোয়ালন্দসভার বন্ধুদের। তারা জড়ো হয়েছিলেন ফেরিঘাটে।
বলছি ৯ মের কথা। গিয়েছিলাম রাজবাড়ীতে। সাংগঠনিক এক সফরে। রাজবাড়ীতে উপস্থিত হয়েছিলেন গোয়ালন্দ, ফরিদপুর আর রাজবাড়ীর বন্ধুরা। তিন বন্ধুসভার ৮০ জন বন্ধু সভায় অংশ নিয়েছেন।
আশা করিনি গোয়ালন্দসভার বন্ধুরা আমাদের এগিয়ে নিতে আসবেন। তীব্র রোদের মধ্যে বন্ধুরা আমাদের অপেক্ষায় ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দর প্রতিনিধি রায়হান ও রাজবাড়ী জেলা প্রতিনিধি এজাজ আহমেদ।
বেলা ১১টায় শুরু হয়েছিল সাংগঠনিক বৈঠক। সবাই খোলামেলাভাবে কথা বলছিলেন বৈঠকে। সাংগঠনিক সভায় উঠে এল বন্ধুসভা তিনটির নানা সমস্যা। কথা হলো সেসব সমস্যা নিয়ে, বের হলো সমস্যা সমাধানের উপায়ও। বন্ধুরা একমত হন প্রতিটি বন্ধুসভার আলাদা আলাদা নিজস্ব অনুষ্ঠান থাকা উচিত। যে অনুষ্ঠান বা কর্মসূচির মাধ্যমে আমরা ভিন্ন ভিন্নভাবে বন্ধুসভাগুলোকে চিনতে পারি। বন্ধুরা একমত হয়েছেন, তাঁদের সভাগুলোতে বইপড়া কর্মসূচি বাধ্যতামূলক হবে। প্রতি মাসে অন্তত একটি বই তাঁরা পড়বেন।
ঢাকা থেকে আমার সঙ্গে গিয়েছিলেন বেশ কয়েকজন বন্ধু। তাঁদের মধ্যে ছিলেন অনিক সাহা, রশীদুল হাসান, রবিউল ইসলাম, তাপস হালদার ও অমিত হাসান।
এ রকম একটি সাংগঠনিক বৈঠকের জন্য রাজবাড়ী বন্ধুসভার বন্ধুদের অভিনন্দন জানাতেই হয়। রাজবাড়ী বন্ধুসভার বন্ধুদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা যায়। তাঁরা হচ্ছেন, প্রদ্যুত কুমার দাস, রাজীব দত্ত, আজাদ রহমান, নূর মোহাম্মদ, আসাদ হোসাইন, কণা দাস, শাম্মী আকতার, সাথী সরকার ও ইফফাত আরা।
একজন উপদেষ্টাও উপস্থিত হয়েছিলেন। তিনি হচ্ছেন সালমা আক্তার।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।