রাজবাড়ীসভার সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী বন্ধুসভা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতি​েযাগিতা
রাজবাড়ী বন্ধুসভা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতি​েযাগিতা

রাজবাড়ীতে ২২ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

 বৃহস্পতিবার বেলা তিনটা বাজার আগেই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন পরিপূর্ণ হয়ে ওঠে। সোয়া তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মনসুর উল করিম।

 শিশু শিল্পী কুইনের ‘মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসিপিশি হতে দেবো না’ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একে একে চলতে থাকে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও অনুভূতি প্রকাশ। সাংস্কৃতিক পর্বে অংশ নেন বাংলাদেশ বেতার, জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ী আবৃত্তি পরিষদ ও বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা শামীমা আক্তার মুনমুন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।

 নৃত্য পরিবেশন করেন ঐশ্বর্য, নিশু, রিমঝিম, মৌলি ও মৌনতা। অনুষ্ঠানে গান পরিবেশনে অংশ নেন নাজনিন ফেরদৌসী মিমি, চপল সান্যাল, আবদুল জব্বার, কুইন, টিটু দে ও সুপ্রিয় সাহা। আবৃত্তিতে অংশ নেন মোহাম্মদ তারিকুল ইসলাম, আহনাফ হাসান, গোলাম মোর্শেদ সাগর, ফাহমিদা জামান তান্নি, সাদমান সাকিব রাফি, সানুকা, দেলোয়ার হোসেন, উম্মে সায়মা একা, কাজী অলিভ।

 অনুভূতি ব্যক্ত করেন অধ্যাপক মনসুর উল করিম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক ও কবি মো. আবদুস সালাম, ইয়াছিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোজি মনসুর প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পর্ব পরিচালনা করেন রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান।