রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নেবে ৫০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১২টি পদে প্রায় পাঁচ শ লোক নেবে বলে জানিয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তিটি ব্যাংকের ওয়েবসাইট (www.rakub.org.bd) পাওয়া যাবে। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করতে হবে আগামী ৭ জুলাই সন্ধ্যা ছয়টার মধ্যে।
বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, স্টেনোগ্রাফার, সুপারভাইজার, কোষাধ্যক্ষ, ডেটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদে লোক নেওয়া হবে। তবে সুপারভাইজার, কোষাধ্যক্ষ, ডেটা এন্ট্রি অপারেটর—এই তিনটি পদে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলার স্থায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এসব পদে আবেদন করতে হলে পদভেদে বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। বৈদেশিক বাণিজ্য কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তা পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক পাস হতে হবে। তবে শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। অন্যান্য পদের শিক্ষাগত যোগ্যতা জানতে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। পদভেদে কিছু অভিজ্ঞতাও থাকতে হবে।
এসব পদে আবেদন করতে হলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট www.rakub.org.bd এ Apply Online নামের লিংকে প্রবেশ করে বর্ণিত নির্দেশনা অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশন, ফি পরিশোধ ও Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এ ছাড়া www.rakub.eappsbd.com ওয়েবসাইটে প্রবেশ করেও Online Application Form পূরণ করা যাবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপক রকিবুর রহমান খন্দকার জানান, আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পদভেদে ভিন্ন প্রশ্নে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য
ডাকা হবে।