রাজশাহীতে বিশ্বরঙ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বরঙ বাই বিপ্লব সাহার নতুন শাখা চালু হয়েছে রাজশাহীর রানীবাজারের শহীদুল্লাহ টাওয়ারে। ৫ এপ্রিল মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নতুন এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা। তিনি বলেন, ‘বিশ্বরঙ শুরু থেকেই দেশে তৈরি পোশাক নিয়ে দেশের মানুষের সঙ্গে চলছে। যেকোেনা উৎসব পার্বণেই নতুন নকশার পোশাক থাকে আমাদের সংগ্রহে। এখন থেকে রাজশাহীতে বসেই বিশ্বরঙের সব ধরনের পোশাক কিনতে পারবেন ক্রেতারা। পয়লা বৈশাখের নতুন নকশার শাড়ি, সালোয়ার–কামিজ, পাঞ্জাবি, টি–শার্টসহ গরমে পরার উপযোগী বিভিন্ন ধরনের পোশাক দিয়েই সাজানো হয়েছে নতুন শাখা।’ শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বিশ্বরঙ।