রাজস্থলীতে আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থলী উপজেলায় আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ঘিলাছড়ি ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে গাইন্দা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। গত ৩০ জুলাই স্থানীয় তাইতংপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়ন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। চূড়ান্ত খেলায় বিজয়ী দলের পক্ষে গোল করেন নুমং চিং, সেলিম, মংচিং ও মিলন এবং বিজিত দলের পক্ষে গোল করেন জগদীশ। খেলা পরিচালনা করেন সেনাবাহিনীর করপোরাল শফিকুল ইসলাম। খেলা উপভোগ করার জন্য মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। চূড়ান্ত খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ আশরাফল উল কাদের। বিশেষ অতিথি ছিলেন ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াস হোসেন, উপ-অধিনায়ক মেজর শাখাওয়াত হোসেন, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা ও রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।প্রধান অতিথি লে. কর্নেল মুহাম্মদ আশরাফল উল কাদের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন এবং উভয় দলের খেলোয়াড়দের রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেন।উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা রাজস্থলীতে খেলাধুলার উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে দেড় লাখ টাকা বরাদ্দ দেবেন বলে জানান।