প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থানের অনুপ্রেরণায় দেশি খাদিতে শীতের পসরা সাজালেন বিবি রাসেল। ভারতের জয়পুরে আয়োজিত রাজস্থান হেরিটেজ উইকে চলতি মাসের ৩ তারিখে তিনি মেলে ধরেছিলেন সেই সংগ্রহ থেকে বাছাই করা কিছু পোশাক। এর মাঝে ছিল কোটা দরিয়া শাড়ি, স্কার্ট আর ট্রাউজারের সঙ্গে লেহারিয়া পোশাক। ছেলেদের জন্য ছিল শার্ট এবং ওয়েস্টকোট।