রাণীরহাট কলেজে শিক্ষক পরিষদের দুই যুগপূর্তি উদ্যাপন
রাঙ্গুনিয়ার রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদ প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি ও টিচার্স ডে উপলক্ষে আলোচনা সভা গত সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘শিক্ষক পরিষদ প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি: প্রত্যাশা, প্রাপ্তি, আমাদের করণীয় ও বাস্তবতা’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম। শিক্ষক পরিষদের সম্পাদক এম আহছানুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কলেজের শিক্ষকেরা অংশ নেন।
সভায় বক্তারা কলেজের উন্নয়ন পরিকল্পনা, শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন, শিক্ষকদের পেশাদারি দক্ষতা অর্জন এবং কলেজের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভা শেষে শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ দানু মিয়া তালুকদার, সহকারী অধ্যাপক সেলিনা আফরোজা বেগম, সিরাজ উল্লাহ, প্রদীপ কুমার দত্ত, মোহাম্মদ শফি, সুই বাই রোয়াজা, শান্তি জ্যোতি বড়ুয়া, রেজাউল করিম, মোহাম্মদ একরাম, প্রভাষক মউদুদ ইলাহী, রোকসানা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।