রাতে হঠাৎ ঘুম ভেঙে অস্বস্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনাকাঙ্ক্ষিত আওয়াজ, শিশুর কান্না, অস্বস্তিকর বিছানা ইত্যাদি কারণে রাতে ঘুম ভেঙে যেতে পারে। ঘুম ঠিকমতো না হলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা হতে পারে।
ঘুমে ব্যাঘাতের কিছু কারণ:
ঘুমের মধ্যে পা বেশি বেশি নাড়াচাড়া করা
সমাধান: গরম পানিতে গোসল এবং গরম সেঁক দিয়ে বা মালিশ করে পায়ের মাংসপেশি শিথিল করতে পারেন
শিশুর জাগরণ ও ডাকাডাকি
সমাধান: শিশুদের নির্দিষ্ট সময়ে নিয়মিত ঘুম পাড়ানোর অভ্যাস করাতে হবে
সঙ্গী বা সঙ্গিনীর নাক ডাকার আওয়াজ
সমাধান: দুজনেই কাত হয়ে শোয়ার অভ্যাস করুন। নাক ডাকার কারণ ও সমাধান জানতে চিকিৎসকের কাছে যেতে হবে
মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা
সমাধান: বারবার ঘড়ি দেখা থেকে বিরত থাকুন। এতে মানসিক উত্তেজনা কমবে। শুয়ে শুয়ে গভীর মনোযোগ দিয়ে কোনো ভাবনা থেকে বিরত থাকুন
আবার ঘুমিয়ে পড়ার জন্য করণীয়:
অনেক সময় রাতে জেগে ওঠার সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না। যদি এমনিতে নিরবচ্ছিন্ন ঘুমে অভ্যস্ত হন, হঠাৎ ঘুম ভেঙে গেলে আবার তা ফিরে পাওয়ার জন্য কিছু কাজ করতে পারেন:
বিছানা ছেড়ে উঠে পড়ুন
২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে কোনো বই পড়তে পারেন বা গানও শুনতে পারেন
আলো এড়িয়ে চলুন
আলো নিঃসরণ করে এমন যন্ত্র (যেমন: টিভি, স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি) বিছানা থেকে দূরে রাখুন
শিথিলায়ন পদ্ধতি
শরীর ও মনকে শিথিল করুন। এ জন্য গভীর শ্বাস-প্রশ্বাস বা ধ্যানের অভ্যাস করতে পারেন

নিদ্রাভ্যাসের দিনপঞ্জি
ঘুমের ধরন ও অভ্যাসের তথ্য লিখে রাখুন। তা বিশ্লেষণ করে নিজেই ঘুমের মানোন্নয়নের কৌশল বের করুন

মনে রাখবেন, নিয়মিত ভালোমানের ঘুম হচ্ছে সুস্থ জীবনধারার অবিচ্ছেদ্য অংশ।
সূত্র: দ্য স্লিপ ম্যাটার্স ক্লাব/ড্রিমস ডট কো ডট ইউকে