রাতের খবর
এখন পড়ব রাতের খবরআগে বলছি শিরোনামঅপদার্থ বখাটেরাজয় করেছে ‘হিরো’ নাম।এক বছরে পথের পিচেমৃত একুশ হাজারধসের পরে অর্থমন্ত্রী ‘চাঙা শেয়ারবাজার’। দেশের সাবেক প্রধানমন্ত্রীরছেলের নামে মামলাভরদুপুরে রোদের ওপরকালো র্যাবের হামলা।খাদ্যে ভেজাল প্রতিরোধেমন্ত্রী বলেন—‘কম খান’আগে ছিল ‘ভাতের বদলআলু পটোল গম খান’।অত্যাধুনিক যন্ত্র এবারগাড়ি দেবে পাহারামন্ত্রিসভার আলোচনায়ঘোষণা দেন সাহারা।এবার বিস্তারিতরামদা হাতে যারা হাঁটেলোকচক্ষুর সামনেযারা বলে ‘বেঁচে আছিসওপর অলার নাম নে।এবারে তো নামে মাত্রদিলি ব্যাটা চান্দামনে রাখিস আবার আসবআমি সলিড বান্দা’।‘হিরো’ বলে তারা নতুনখেতাব পেল আজকেজনগণের সরল প্রশ্নতবে চাঁদাবাজ কে?সড়কপথে এক বছরেএকুশ হাজার মারা যায়যত করি কান্না, ঘরে কেউ ফেরে না, যারা যায়। ধসের পরে মন্ত্রী বলেনশেয়ারবাজার চাঙাসে কারণেই ক মাস ধরে মতিঝিলে দাঙ্গা।দেশের সাবেক প্রধানমন্ত্রীর যোগ্য ছেলে তারেকএর আগে তার নামে মামলাছিল দু-তিন-চারেক। নতুন করে আরও একটি মামলা ঠোকার ফলে দেশে ফেরার বাসনা তার গেল রসাতলে। ভরদুপুরে রোদের মাথায় র্যাব চালাল গুলিসাথে সাথে নিকষ কালো অন্ধকারে খুলি।রোদের ওপর র্যাব চালাল অযাচিত হামলাউল্টো রোদের ঘাড়ে দিলচাঁদাবাজি মামলা। প্রাণের ভয়ে এল না কেউ মিষ্টি রোদের পাশেমানবতা কেঁদে কেঁদে চোখের জলে ভাসে। ক’দিন পরে ভাত পাবে নাখাবে কুড়ো ভুসিতাই বুঝি কম খেতে বলেমন্ত্রী এত খুশি।এর আগে কম খাওয়ার কথাবলেছিল যারাভাগ্য-কপাল দোষে তারাআজ ক্ষমতাহারা।পথের গাড়ি পথেই থাকবেআর হবে না চুরিদামি গাড়ি ফেলে রেখেদেখান বাহাদুরি।গাড়ি চুরি প্রতিরোধেরযন্ত্র এল দেশেযারা করে গাড়ি চুরিতারাই যাবে ফেঁসে।জনগণের ভাগ্যে এখনভালো কিছু লেখা নেইমন্দ খবর পাঠ করে তাইবিদায় নিচ্ছি এখানেই।