প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের নোয়াপাড়ার ডুল্লাপাড়া শ্রী শ্রী রাধা মুকুন্দ সেবাকুঞ্জ মন্দির প্রাঙ্গণে অন্নকুট উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে অনুষ্ঠান। প্রথম দিন রয়েছে শ্রী মদ্ভাগবত পাঠ, ভোগ আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পর দিন ভোরে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এ ছাড়া রয়েছে শৃঙ্গার আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, অন্নকুট লীলা স্মরণে চৌদ্দ মাদলের ভোগারতী কীর্তন ও মহাপ্রসাদ প্রদান। বিজ্ঞপ্তি।