রাধাবাড়ায় চাই...

গোটা ইলিশ রান্না করে যদি পরিবেশন করা যায় মাছের আকারেরই পাত্রে, কিংবা শাহি টুকরা যদি বেড়ে দেওয়া যায় ঝলমলে নকশার রুপালি কোনো প্লেটে, তবে খাওয়ার মজাই দ্বিগুণ হয়ে যাবে। আবার কাজের সুবিধার জন্য চাই ভালো মানের ছুরি-চামচ, কাটিং বোর্ড ইত্যাদি। দেখুন সেসবের খোঁজ।
দরদাম
রান্নাঘরে ব্যবহূত তৈজসপত্র ও বাসনকোসনের আকার ও ওজন অনুযায়ী বিভিন্ন জিনিসের দরদামে তারতম্য রয়েছে। বাজার ঘুরে দেখা যায়, রান্নাঘরে ব্যবহূত ছোট ছুরির দাম ১০০-২৫০ টাকা, কাঁচি ১০০-৫০০ টাকা, কাঁটা চামচের সেট (ডজনপ্রতি) ৪০০-১০৫০ টাকা, চা-চামচের সেট (ডজনপ্রতি) ৩০০-১০৫০ টাকা, ননস্টিক ফ্রাইপ্যান ২৫০-২০০০ টাকা, বিভিন্ন আকারের চপিং বোর্ড ২৫০-৫০০ টাকা, চপার ২০০-৮০০০ টাকা।
বিভিন্ন ধরনের চপার, ছুরি, শার্পনার, কাঁচি—এসব সেটের দাম পড়বে ১৫০০-৩০০০ টাকা, শার্পনার ২৫০-৪৫০ টাকা, স্লাইসার ১৫০-৩৫০ টাকা, হ্যামার ২৫০-৬০০ টাকা, কাটলারি সেট ৮৫০-১৮৫০ টাকা। ঢাকার এলিফ্যান্ট রোডের শাইনপুকুর সিরামিকসের একজন বিক্রয়কর্মী জানান, আকার ও নকশার ওপর নির্ভর করে ক্রোকারিজের দামে ভিন্নতা আছে। বিভিন্ন আকার ও নকশার ডিনার সেট রয়েছে, যার দাম পড়বে ৩০০০-১০৮০০ টাকা, কাপ-পিরিচের সেট ৬০০-১২০০ টাকা, ফ্রুট সেট ৫০০-১২০০ টাকা, স্যুপ সেট ৮০০-১৬০০ টাকা, কারি সেট ১০০০-১৮০০ টাকা। পাতা, মাছ ইত্যাদি নানা আকারের ফিরনির সেট ২৫০-১১০০ টাকা, ডিনার প্লেট ৮০০-৪৫০০ টাকা, সিরামিকসের বোল ১০০-৮০০ টাকা, কাচের বোল ৬০০-৮০০ টাকা, কাচের গ্লাস সেট ৭৫০-২৫০০ টাকা, বিভিন্ন ডিজাইনের কাচের জগ ৪৫০-৮০০ টাকা, ফ্রুট ডিশ ৬০০-১২০০ টাকা, বিভিন্ন ডিজাইন ও আকারের মগ ৮০-২৫০ টাকা, টি-পট ৭০০-১২০০ টাকা, হাফ প্লেট সেট ৫০০-১৫০০ টাকা, সসের বাটি সেট ৪৩০-৬০০ টাকা, কাচের ট্রে ৩৫০-৬৫০ টাকা। সিরামিকসের বিভিন্ন ডিজাইনের বড়, মাঝারি আর ছোট আকারের পাত্র কেনা যাবে ১০০০-১৯০০ টাকার মধ্যে।
এ ছাড়া পাবেন কিচেন হুক ১৭০ টাকা, ডিম ফেটানোর এগ টুলস ২৭০ টাকা (প্রতি পিস), ফিশ ক্লিনার বা মাছের আঁশ ছাড়ানোর যন্ত্র ১৬০ টাকা, সবজি কাটার যন্ত্র ২৬০ টাকা, হাতুড়ি ১৮০-২৯০ টাকা, পেস্ট্রি ব্রাশ ১২০ টাকা, বাদাম কাটার যন্ত্র ৩৫০ টাকা, বিভিন্ন আকারের ছুরি ১৯০-২৩০ টাকা, বিভিন্ন আকারের কিচেন সিজারস ২১০-৩৯০ টাকা, বারবিকিউ হুক ১২০ টাকা, প্লাস্টিকের চপিং বোর্ড ৫৭০-৯৪০ টাকা, কাঠের চপিং বোর্ড ৪৫০ টাকা, চাপাতি ১৭০-৬৫০ টাকা। এ ছাড়া হাতে তৈরি চীনামাটির ওপর আলপনা করা তৈজসপত্র ও বাসনকোসন কিনতে যেতে পারেন ঢাকার সানরাইজ প্লাজার ক্লে ইমেজে। এখানে আপনি পাবেন বিভিন্ন আকার ও ডিজাইনের চীনামাটির ওপর আলপনা করা সামগ্রী, যার দাম পড়বে ৭০ থেকে ৯০০ টাকা। পুরো চীনামাটির পাত্রের সেট পাবেন, যার দাম পড়বে ৬০০০ টাকার ওপরে।
কোথায় পাবেন
ঢাকার গাউছিয়া মার্কেট, নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, আড়ং, সানরাইজ প্লাজার ক্লে ইমেজ, শাইনপুকুর সিরামিকস, মুন্নু সিরামিকস, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (লেভেল-৬), মৌচাক মার্কেট, গুলশান ১ ও ২ নম্বর ডিসিসি মার্কেট ছাড়াও অন্যান্য মার্কেটে আপনি পাবেন খাবার পরিবেশনের বাহারি ক্রোকারিজ। এ ছাড়া আগোরা, মিনাবাজার, নন্দন, স্বপ্ন, ফিক্স ইট—এসব মেগা শপে আপনি পাবেন বিভিন্ন ডিজাইনের তৈজসপত্র, বাসনকোসন ও রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী।