রানকিপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতখানি হেঁটে কতটা ক্যালরি খরচ করলেন, কত গতিতে হাঁটলেন—এসব তথ্য জানিয়ে দেবে রানকিপার অ্যাপলিকেশনটি। শুধু হাঁটা নয়, দৌড়ানো, সাইক্লিং, পাহাড়ে ওঠা—এসবও ট্র্যাক করতে পারবেন রানকিপার দিয়ে। মুঠোফোনের জিপিএসের মাধ্যমে কাজ করে রানকিপার।এতে আপনি আপনার পুরো ফিটনেস রুটিনের তথ্য রাখতে পারবেন। যেমন: পুরো মাসে আপনি কতটা পথ হাঁটলেন। হাঁটা শুরুর আগে আপনার ওজন কত ছিল, ওজন কমা বা বাড়ার হার কত, প্রতিদিন কত ক্যালরি খরচ করছেন—এসবই জানতে পারবেন। ফেসবুক বা টুইটারে তা শেয়ার করতেও পারবেন।এর বিল্ট-ইন অডিও আপনাকে নির্দিষ্ট সময় পর পর বলে দেবে, আপনি কতখানি হাঁটলেন, কত ক্যালরি খরচ হলো ইত্যাদি। বিনামূল্যে ব্যবহার করা যাবে।নামানোর ঠিকানা: http://goo.gl/4gEivডট কম প্রতিবেদক