ঢাকার সাভারে রানা প্লাজা ধসে সন্দ্বীপের নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। ১৪
জুন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার চার সদস্যের একটি দল সন্দ্বীপ এসে পৌঁছায়। তারা ভবনধসে নিহত সন্দ্বীপের
দৌলত খাঁ এলাকার তিনজন শ্রমিকের পরিবারের হাতে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা তুলে দেয়। নিহত
মো. রিয়াদ হোসেনের (২৪) মা পারভীন বেগম, রওশন আলীর (৫৫) স্ত্রী রোকেয়া বেগম ও মো. রিদোয়ানের (৫৫) স্ত্রী
শিরিন আক্তারের হাতে এই টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন, ক্রীড়া সম্পাদক রাহাত
আলীসহ হাবীবুর রহমান ও মো. সাঈদ; প্রথম আলোর সন্দ্বীপ সংবাদদাতা মহিউদ্দীন শাহজাহান, হারামিয়া ইউনিয়ন
পরিষদের (ইউপি) সদস্য মো. ফজলুল করিম, রানা প্লাজা ধসের ঘটনায় বেঁচে যাওয়া মো. শিপন ও এলাকার বিশিষ্ট
লোকজন। বন্ধুসভার সদস্যরা টাকা বিতরণ শেষে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বাড়ি গিয়ে শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা
দেন।