রানার অ্যাসোসিয়েটের হাতে শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস) আয়োজিত লিভো ও ইউনিফাইন উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রানার অ্যাসোসিয়েট। মাসব্যাপী আয়োজনের সমাপনী দিনে গত ২৮ ফেব্রুয়ারি রোববার প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে ৪০টি দল অংশ নেয়। এর মধ্যে ফাইনালে উন্নীত হয় নাজিম রানা স্মৃতি সংসদ ও রানার অ্যাসোসিয়েট।
ফাইনাল খেলায় রানা স্মৃতি সংসদকে সরাসরি দুই শূন্য সেটে পরাজিত করে রানার অ্যাসোসিয়েট লিভো ও ইউনিফাই উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। হালিশহর হাউজিং এস্টেট মাঠে অনুষ্ঠিত জমজমাট এ টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রাইজমানিসহ ট্রফি বিতরণ করেন।
হাফুসের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পনসর প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ ব্রাদার্সের স্বত্বাধিকারী চট্টগ্রাম মহানগরের ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সমাজসেবক মনজুর মোর্শেদ ফিরোজ, চিটাগাং মাল্টি চ্যানেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাসুদ, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াহিদ দুলাল, ক্রীড়া সংগঠক এরশাদুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি।