রানির হাট কলেজে নবীনবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজানগর রানির হাট কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী শাহ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. শাহজাহান সিকদার ও রানির হাট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শামসুল আলম তালুকদার।
শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম ও পুষ্প বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দানু মিয়া তালুকদার, এম আহছানুল করিম, আবদুস ছাত্তার, এস এম বখতেয়ার হোসেন, সিরাজ উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।