তাঁকে বলা হয় বাংলাদেশের দাবার রানি। ১৯৭৯ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন জাতীয় মহিলা দাবায়। তারপর পেরিয়ে গেছে ৩২ বছর। কদিন আগে ৬৭ বছর বয়সে জিতলেন ১৮তম শিরোপাটি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম ওঠাটা এখন সময়ের ব্যাপার। এবারের সময়ের তারকাযাঁর কাছে দাবা খেলায় হাতেখড়িবাবা দাবা খেলতেন, তাঁর কাছেই আমার দাবা খেলায় প্রথম হাতেখড়ি।দাবার যে ঘুঁটিটি সবচেয়ে প্রিয়দাবা খেলায় প্রয়োজনে মন্ত্রীকেও বিসর্জন দিতে হয়। কখনো আবার সাধারণ একটা সৈন্যও অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সব ঘুঁটিই প্রিয় এবং প্রয়োজনীয়।যে স্বপ্নটা দেখি সব সময়দেশের মানুষ বিনা চিকিৎসায় আর কষ্ট পাবে না। প্রিয় দাবা খেলোয়াড়আমার বাবা সৈয়দ মমতাজ আলী।অবসরে যা করিবাড়িতে বই পড়ি, টেলিভিশন দেখি। আর অবসরে ঘুমাতে খুব পছন্দ করি। ভালো দাবাড়ু হতে যে গুণের প্রয়োজনদাবার প্রতি ভালোবাসা আর পরিশ্রমদাবায় অনেক সাফল্যের মধ্যে যে অর্জন সবচেয়ে স্মরণীয়১৯৮৩ সালে ব্রিটিশ মহিলা ওপেনে প্রথম শিরোপা জিতে খুব খুশি হয়েছিলাম। পরে আরও দুবার চ্যাম্পিয়ন হয়েছি। আর আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম পাওয়ার মুহূর্তটিও ছিল আমার কাছে বিশেষ স্মরণীয়।যে তিনটি জিনিস সব সময়ের সঙ্গীসন্তানের জন্য ভালোবাসা, ঘরসংসারের চিন্তা আর সেলুলার ফোনঘুঁটির চালে ভুল হয়ে গেলে ভালো খেলে প্রতিপক্ষ জিতলে সেটা মেনে নিতে খারাপ লাগে না, কিন্তু ভুল চালে হেরে গেলে সত্যিই খুব খারাপ লাগেপ্রতিপক্ষকে ঘায়েল করতে যে ঘুঁটিটি সবচেয়ে মোক্ষমকৌশলের ওপর নির্ভর করে। সামান্য সৈন্যও অনেক সময় মাত করে দিতে পারে।দেশের যে দিকটি বদলানোর পক্ষেযোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে। যেটির এখন বড় অভাব।দাবার বাইরে যে খেলোয়াড় প্রিয়আমার ছেলে ফুটবলার কায়সার হামিদগুনগুনিয়ে গাই যে গানযখন পড়বে না মোর পায়ের চিহ্ন...যে রঙের ঘুঁটিতে স্বাচ্ছন্দ্যসাদা। কারণ সাদা সব সময়ই এক চাল এগিয়ে থাকে।সাক্ষাৎকারসিদ্ধার্থ মজুমদার