প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শামসুল আলম তালুকদার এবং কলেজের প্রতিষ্ঠাতা কে এম রফিক বিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ মাহমুদ বলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে নিজেকে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালোবাসতে হবে দেশকে।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক দানু মিয়া তালুকদার, এম আহছানুর করিম পীরজাদা, এস এম বখতিয়ার হোসেন, নাছির উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।