রান্না উর‌্যাসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবর মাসের কথা। জাপানের ফুকুওকা শহরে অনুষ্ঠিত হয়েছিল ৪০তম আন্তর্জাতিক রান্না উর‌্যাসব। স্থানীয় নাকামুরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করে। উর‌্যাসবে সারা বিশ্বের ২০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। নিজ নিজ দেশের চারটি করে পদ রান্না করবে প্রতিযোগীরা। বাংলাদেশের পক্ষ থেকে দুটি দলকে আমন্ত্রণ জানানো হয়। আমাদের দলের নেতৃত্বে ছিলেন আমার স্বামী শ্যামল; সঙ্গে মেয়ে ঐশ্বর্য এবং কিউসু বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো রুবেল ভাই। খুব সকালে রওনা হলাম আমরা। বাসা থেকে প্রায় ৪০ মিনিটের পথ নাকামুরা বিশ্ববিদ্যালয়। ওদের রান্নাঘরে প্রবেশ করতেই নানা চেহারা আর বর্ণের সারা বিশ্বের লোকজনের সঙ্গে দেখা হলো। একটু ঘাবড়েই গেলাম। আমি তো ভালো রাঁধতেও জানি না। জাপানে এসে কেবল রান্নাবান্না করছি। তবে মনে আত্মবিশ্বাস ছিল। নিজের দেশকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার এ সামান্য সুযোগটি অসামান্য মনে হচ্ছিল আমার কাছে। রান্নার জন্য সময় ছিল তিন ঘণ্টা। এরপর সেটা পরিবেশন করতে হবে রান্নাঘরের প্রায় ১০ থেকে ১২ মিটার দূরে একটি সুসজ্জিত হলরুমে। আমন্ত্রিত অতিথি ও বিশিষ্টজন সে খাবার খাবেন এবং সেরাদের পুরস্কৃত করবেন। শুরু করলাম রান্না। আমাদের আইটেম ছিল চিকেন বিরিয়ানি, পাঁচমিশালি সবজি, বেগুনি আর জিলাপি। রুবেল ভাই ও আমার স্বামী উপকরণ প্রস্তুতিতে সাহায্য করলেন। আমার ছোট্ট মামণি ঐশ্বর্যও আমাকে কম সাহায্য করেনি। তিনটি রান্না আমি করে ফেললাম। রুবেল ভাই রাঁধলেন সবজি। দুপুর ১২টা। খাবার প্রস্তুত। জাপানিরা এ সময়ে দুপুরের খাবার খায়। পরিবেশনকক্ষে প্রতিটি দলের জন্য আলাদা করে টেবিল রাখা হয়েছে। বিচারক ও অতিথিরা প্রস্তুত খাবার খেতে। আমাদের খাবারের মোড়ক খুলতেই ১৫-২০ মিনিটের মধ্যে সব শেষ। বলাবাহুল্য, সবাই ছিলেন খাবার খাওয়ার ক্ষেত্রে স্বাধীন এবং যেকোনো টেবিল থেকেই তাঁরা খেতে পারবেন। জাপানিরা সুস্বাদু খাবারকে ‘ঐশি’ বলে। তাদের ‘ঐশি’ আর অন্য বিদেশিদের ‘ভেরি টেস্টি’ শব্দগুলো শুনে আনন্দে মনটা ভরে উঠল। খাওয়াদাওয়া শেষ। এবার পুরস্কার বিতরণের পালা। আমার বিশ্বাস ছিল, আমাদের দল ভালোই করবে। ডাক শুরু হলো। প্রথম হলো কানাডা, দ্বিতীয় ইরান। সৌভাগ্যক্রমে তৃতীয় ডাকেই বাংলাদেশি কুক মানে আমাদের দল। আমরা সবাই দৌড়ে পৌঁছে গেলাম পুরস্কারমঞ্চের কাছে। রুবেল ভাইয়ের কাছে থাকা লাল-সবুজের পতাকা তুলে ধরলাম কয়েক শ জাপানি ও বিদেশি মানুষের সামনে। কে বলে—হাঁড়ি ঠেলে কিছু হয় না?শর্মিলী চ্যাটার্জীফুকুওকা সিটি, জাপান