রান্না করেই লাখ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই িবজয়ী শম্পা রহমান ও আয়েশা সিদ্দিকী। ছবি: সংগৃহীত
দুই িবজয়ী শম্পা রহমান ও আয়েশা সিদ্দিকী। ছবি: সংগৃহীত

চূড়ান্ড পর্বে শেষ হাসি হাসলেন ঢাকার মেয়ে আয়েশা সিদ্দিকী। রংপুরের শম্পা রহমানকে হারিয়ে সুপার শেফ ২০১৭ খেতাব জিতেছেন তিনি। পুরস্কার হিসেবে আয়েশা সিদ্দিকী পেয়েছেন ১০ লাখ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি। রানারআপ হওয়া শম্পা রহমানের ঘরে উঠেছে ট্রফি ও ৫ লাখ টাকা। ২০১৬ সালের নভেম্বরে শুরু হওয়া রুপচাঁদা সুপার শেফ ২০১৭ প্রতিযোগিতার এবারের আসর শেষ হলো ২০ মে। মোট ৩০ পর্বে ধারণ করা এই অনুষ্ঠান সপ্তাহে দুদিন নিয়মিত প্রচার করা হয়েছে এনটিভিতে।
সুপার শেফ খেতাব জেতা আয়েশা সিদ্দিকী বেশি ভালোবাসেন ইতালিয়ান খাবার রান্না করতে। এ ছাড়া বাঙালি খাবার ও বেক করেন সময় পেলেই। আয়েশা বলেন, ‘ইচ্ছা আছে টেলিভিশনে একটা ঘুরে ঘুরে রান্নার অনুষ্ঠান করার।’ অপরদিকে দুই সন্তানের জননী রানারআপ শম্পা রহমান ভালোবাসেন নানা ধরনের থাই খাবার রান্না করতে। পুরস্কার জেতার পর শম্পা এখন রান্না নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন। শম্পা রহমান বলেন, ‘প্রতিযোগিতায় জেতার পর রান্নার প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা আরও বেড়েছে। তাই রান্নাটাকে পেশা হিসেবে নিতে চাই। ইচ্ছে আছে একটা রেস্তোরাঁ চালু করার।’
ছয় মাসের এই প্রতিযোগিতায় নানা পর্বে নানা ধরনের খাবার তৈরি করতে হয়েছে প্রতিযোগীদের। সেখান থেকেই সেরা দুই প্রতিযোগী দিয়েছেন দুটি খাবারের রেসিপি।

লাভ ইউ হানি মুজ কেক
লাভ ইউ হানি মুজ কেক

আয়েশা সিদ্দিকীর রেসিপিতে
লাভ ইউ হানি মুজ কেক
পিস্তাচিও স্পঞ্জ কেকের উপকরণ ১: পিস্তাচিও ২ টেবিল চামচ, ময়দা ১ কাপ, ডিম ২টা, বেকিং পাউডার ১ চা-চামচ, সবুজ খাবার রং সামান্য, চিনি ২ টেবিল চামচ ও তেল পরিমাণমতো।
স্ট্রবেরি মুজের উপকরণ ২: ডিমের সাদা অংশ ২টা, হেভি ক্রিম ২৫০ মিলি লিটার, স্ট্রবেরি জেলাটিন ৩ আউন্স ও চিনি ২ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে উপকরণ ১ দিয়ে পিস্তাচিও স্পঞ্জ কেক তৈরি করতে হবে। কেক তৈরি করতে ডিমের সাদা অংশ এবং চিনি একসঙ্গে বিট করতে হবে। এরপর এই মিশ্রণটির সঙ্গে বেকিং পাউডার, পিস্তাচিও পাউডার, তেল, খাবার রং (সবুজ) ও ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এরপর ২০০ ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ১০ থেকে ১২ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে কেক।
এবার উপকরণ ২ দিয়ে তৈরি করতে হবে স্ট্রবেরি মুজ। এখানে শুরুতেই ডিমের সাদা অংশ বিট করে নিতে হবে। এরপর তাতে হেভি ক্রিম, স্ট্রবেরি জেলাটিন এবং চিনি মিশিয়ে বিট করে নিন। স্ট্রবেরি জেলাটিন দিয়ে জেলো শিট তৈরি করে হৃদয় (হার্ট) আকারে কেটে নিতে হবে।

গ্লসি চকলেট মুজ কেক
গ্লসি চকলেট মুজ কেক

শম্পা রহমানের রেসিপি
গ্লসি চকলেট মুজ কেক
উপকরণ: ময়দা ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, মাখন ১০০ গ্রাম, বেকিং পাউডার ১ চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, চকলেট সিরাপ ১ টেবিল চামচ ও ডিম ২টা।
প্রণালি: একটি পাত্রে মাখন, চিনি বিট করে তাতে ডিম দিয়ে দিতে হবে। আবার বিট করে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার, চকলেট সিরাপ মিশিয়ে নিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট ওভেনে বেক করতে হবে।