রান্নাঘরের ঝামেলা এড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাবান্নার কাজটা সহজ ও স্বল্পসময়ে করতে বাজারে এখন নানা পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে মাইক্রোওয়েভ ওভেন, ব্ল্লেন্ডার, সসপ্যান, ফ্রাইপ্যান, ননস্টিক কুকিং সেট, প্রেশার কুকার, রাইস কুকার, চপার মেশিন, মিক্সার মেশিন ইত্যাদি। ঈদের রান্নার ঝামেলা এড়াতে ও কম সময়ে রান্না করতে আপনি ব্যবহার করতে পারেন এসব পণ্য। জেনে নিন এসবের খোঁজ। ঢাকার নিউমার্কেটের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ক্রোকারিজ-সামগ্রীর দোকানগুলোর সামনে যেতেই ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা চোখে পড়ল। কেউ রাইস কুকার কিনছেন, আবার কেউ বা দরদাম দেখছেন। ট্রান্সটেক ইলেকট্রনিকসের ঢাকার কারওয়ান বাজার শাখার রিটেইল ব্যবস্থাপক ফয়সাল বিন আনোয়ার বলেন, ‘গত বছরের তুলনায় এবার দাম প্রায় ১০ শতাংশ বাড়লেও বিক্রি এ বছর বেশ ভালোই চলছে।’ট্রান্সটেক ট্রান্সটেক ইলেকট্রনিকসের মাইক্রোওয়েভ ওভেন কিনে এসএমএস পাঠিয়ে আপনি জিতে নিতে পারেন ন্যূনতম ৫০০ থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত। ২০ থেকে ৩০ লিটার ধারণক্ষতার এসব মাইক্রোওয়েভ ওভেনের দাম পড়বে সাত হাজার থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত। ট্রান্সটেকের এক লিটার ব্লেন্ডার পাবেন দুই হাজার ২৫০ টাকায় এবং দেড় লিটার ধারণক্ষমতার ব্লেন্ডার পাবেন চার হাজার ৫৫০ টাকায়। বিভিন্ন আকার ও রঙের রাইস কুকার পাওয়া যাবে ট্রান্সটেকের বিভিন্ন শোরুমে। এক লিটার তিন হাজার ৬৫০ টাকা ও ১ দশমিক ৮ লিটার রাইস কুকারের দাম পড়বে দুই হাজার ১৭৫ থেকে তিন হাজার ৬৫০ টাকা। এসব পণ্যের জন্য রয়েছে বিভিন্ন বিক্রয়োত্তর সেবা। এক বছরের জন্য থাকছে যন্ত্রাংশের ওয়ারেন্টি এবং দুই বছর পর্যন্ত পাওয়া যাবে বিনা মূল্যে সার্ভিসিং-সুবিধা।কিয়ামরান্নাবান্নার জন্য কিয়ামের বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ননস্টিক হাঁড়ি, সসপ্যান, কড়াই, আ্য্যলুমিনিয়ামের হাঁড়ি, প্রেশার কুকার, তাওয়া ইত্যাদি। এসব পণ্য পাওয়া যাবে নানা আকার, রং ও আকৃতি অনুযায়ী। ৩ দশমিক ৫ লিটার প্রেশার কুকার ৮৫০ থেকে ৯০০ টাকা, ৪ দশমিক ৫ লিটার এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা, ৬ দশমিক ৫ লিটার এক হাজার ৩০০ টাকা, ১২ দশমিক ৫ লিটার তিন হাজার থেকে তিন হাজার ১৫০ টাকা। ২০ থেকে ৩৬ সেন্টিমিটার সসপ্যান পাওয়া যাবে ৮০০ থেকে দুই হাজার ৪০০ টাকার মধ্যে। রান্নাবান্নার বিভিন্ন কড়াইয়ের মধ্যে ২২ থেকে ৩০ সেন্টিমিটার কড়াইয়ের দাম পড়বে ৭৫০ থেকে এক হাজার ২০০ টাকা। ২০ থেকে ২৬ সেন্টিমিটার ঢাকনাসহ ফ্রাইপ্যান পাওয়া যাবে ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে। আর ঢাকনাছাড়া ১৬ থেকে ২৬ সেন্টিমিটার ফ্রাইপ্যানের দাম পড়বে ৩৫০ থেকে ৬৫০ টাকা। বিভিন্ন আকারের তাওয়া পাবেন ৬০০ থেকে ৭৫০ টাকার মধ্যে। সাত পিসের ননস্টিক হাঁড়ির দাম পড়বে দুই হাজার টাকা। আর এসব পণ্যে এক বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।মিয়াকোমিয়াকো মার্কেটিং কোম্পানির পণ্যগুলোর মধ্যে রান্নাবান্নার জন্য মাইক্রোওয়েভ ওভেন, ননস্টিক হাঁড়ি সেট, ব্লেন্ডার, রাইস কুকার, প্রেশার কুকার, চপার মেশিনসহ বিভিন্ন জিনিস পাওয়া যাবে। বিভিন্ন আকারের মাইক্রোওয়েভ ওভেনের দাম পড়বে সাত হাজার থেকে ১৫ হাজার টাকা। ননস্টিক হাঁড়ির প্রতি সেটের দাম পড়বে দুই হাজর ৫০০ থেকে তিন হাজার টাকা। বিভিন্ন আকারের প্রেশার কুকার পাওয়া যাবে ৮০০ থেকে তিন হাজার টাকার মধ্যে। রাইস কুকার পাওয়া যাবে এক হাজার ৫০০ থেকে তিন হাজার ২০০ টাকার মধ্যে। চপার মেশিন দুই হাজার টাকা থেকে চার হাজার টাকা। মিট মিক্সার মেশিন ৬০০ থেকে তিন হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।নোহা নোহার বিভিন্ন পণ্যের মধ্যে বিভিন্ন আকার ও আকৃতির প্রেশার কুকার পাওয়া যাবে ৭৫০ থেকে দুই হাজার ৯০০ টাকায়। সসপ্যান ৭৫০ থেকে দুই হাজার ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে। বিভিন্ন আকারের ফ্রাইপ্যান পাওয়া যাবে ৩৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে। কুকিং হাঁড়ির প্রতি সেট পাওয়া যাবে এক হাজার ৯০০ টাকার মধ্যে। ঈদ উপলক্ষে বিশেষ কোনো ছাড় না থাকলেও এক বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে নোহার এসব পণ্যে।যেখানে পাবেন রান্নাবান্নার জন্য দরকারি এসব পণ্য পাওয়া যাবে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, মৌচাক, শ্যামলী, কারওয়ান বাজার, মগবাজার এবং ফুটপাতসহ সারা দেশের বড় বাজার ও ক্রোকারিজের দোকানগুলোতে।