রান্নার নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রান্নাবিদ সেলিনা মর্তুজার লেখা রান্নার বই আমার যত রান্না প্রকাশ হলো কলকাতা থেকে। এর মোড়ক খোলেন এটিএন বাংলার অনুষ্ঠান পরিচালক লবী রহমান। বইটিতে নানা রকম ভর্তা, মাছ, মাংস, শাকসবজি, আচার ইত্যাদি তৈরির প্রণালি আছে। নাশতা, মূল খাবার, মিষ্টি পানীয় ইত্যাদি সব রকম খাবারই তৈরি করা যাবে বইটিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী। বইটি প্রকাশ করেছে ভাষালিপি। এটি বাংলাদেশেও পাওয়া যাবে।