রান্নার সরঞ্জামের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোরবানি ঈদকে সামনে ৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর মিরপুরে শুরু হচ্ছে ‘আজকের ডিল রান্নার মেলা’ নামের তিন দিনের রান্নার সরঞ্জামের প্রদর্শনী। এর আয়োজক ই-কমার্স সাইট আজকের ডিল।
আয়োজকদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে (সেক্টর-৬ /সি, রোড-১৪ /৪) আয়োজিত প্রদর্শনীতে রান্না সরঞ্জাম প্রদর্শনের পাশাপাশি এর ব্যবহার দেখানো হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ নিচ্ছে। স্টলগুলোতে প্রদর্শন করা হবে মাংসের কিমা তৈরির মিট গ্রাইন্ডার, মিট কাটার, চপার, ব্লেন্ডার প্রভৃতি। এ ছাড়া বাড়িতে বারবিকিউ করার জন্য ম্যানুয়াল ও ইলেকট্রিক গ্রিল মেশিন, মাংস তৈরির সরঞ্জাম, প্রেশার কুকার, ফ্রাইয়ার, জুস মেশিনসহ কিচেন টুলস প্রদর্শন করা হবে।