রান্নায় যুগলবন্দী
সঙ্গীতশিল্পী মেহ্রীন আর করপোরেট জগতে খ্যাতিমান ইন্তেখাব মাহমুদ। স্বামী-স্ত্রী দুজনে মিলেই রান্নাবান্না করেন। ঈদের দিনের বিশেষ রান্নাটাও হবে এভাবেই। নকশার জন্য নিজেদের প্রিয় খাবার রেঁধেছেন তাঁরা।টুনা চপউপকরণ: এক কৌটা টুনা মাছ, ডিম ২টা, রুটি ৩ টুকরা অথবা আলু সেদ্ধ ২-৩টা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, টমেটো বা যেকোনো সস পরিমাণমতো।প্রণালি: হাত ধুয়ে পরিষ্কার ছোট গামলায় মাছটা ঢালুন (পানি ফেলে দেওয়া ভালো)। ডিম দুটি ভেঙে দিন মাছের মধ্যে। রুটি বা আলুসেদ্ধসহ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা ও সস দিয়ে একসঙ্গে মেখে নিন। কড়াইয়ে তেল গরম করে চপ আকারে ভেজে উঠিয়ে ফেলুন। এবার প্লেটে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।নানা ব্যস্ততার মধ্যেও সময় পেলেই বাসায় রান্না করি। নিজ হাতে প্রিয় খাবার রান্নার মজাই আলাদা। তা ছাড়া রান্নার প্রতি আগ্রহটা একটু বেশি হওয়ার কারণ হলো, আমরা পরিবারের সবাই মিলে রান্না করি। অনেকটা ‘ফুল ফ্যামিলি রাঁধুনি’ বলতে বলতেই হেসে দিলেন মেহ্রীন। প্রয়োজনীয় উপকরণ নামাতে নামাতেই বলছিলেন, ‘গানে যেমন সাধনা করতে হয় মন দিয়ে, ঠিক তেমনি রান্নাও মনের মাধুরী মিশিয়ে করতে হয়।’ রান্নায় মেহ্রীনের সাথি স্বামী ইন্তেখাব মাহমুদ। দুজন মিলেই রান্না করেন। একবার বোনের কাছে মা বেড়াতে গেলে প্রথম রান্না করেন বড় ভাই আর ইনতেখাব নিজে। অনেক কষ্টে রান্না করে খেতে গিয়ে দেখেন, লবণ দেওয়া হয়নি। এদিকে পেটও চোঁ চোঁ করছে। এর পর থেকেই রান্না শিখে নিতে আগ্রহী হন। খাবারের প্রতি ভালোবাসা থেকেই উত্তরায় দিয়েছেন রেস্টুরেন্ট। কথা বলতে বলতেই এগিয়ে যাচ্ছে রান্না। ব্যস্ত রাঁধুনিদের জন্য অথবা দ্রুত অতিথিকে খাওয়াতে ‘টুনা চপের’ জুড়ি নেই। ‘রান্নাটা মূলত আমার ভাবি জিনাতের কাছে শেখা। তবে প্রতি ঈদে সকালে টুনা চপ রান্না হয়। সামুদ্রিক মাছের রান্না। তাই আলাদা একটা গন্ধ ভেসে আসছে তেলের ওপর দিতেই। রান্নায় মা-বাবার দেখাদেখি সন্তান নাভিন ও আকিবের আগ্রহও কম নয়। তারাও প্লেট এগিয়ে সাহায্য করছিল। ১০ মিনিটের মতো কথা বলতেই রান্না শেষ।লেখা: হাসান ইমাম