প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষ রাবার ব্যান্ড দিয়ে কী করে? টাকা কিংবা চুল বাঁধে। অথচ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার প্রেস্টন মোয়েলার রাবার দিয়ে বানালেন আজব এক চেয়ার। এই চেয়ারে বসলে মানুষকে বেঁধে রাখা তো দূরের কথা, ঠিকমতো বসিয়ে রাখাই কঠিন। প্রায় ৬৫ হাজার রাবার ব্যান্ড দিয়ে এই চেয়ারটি বানিয়েছেন ২৬ বছর বয়সী শিল্পকলার শিক্ষার্থী প্রেস্টন। ওজন দাঁড়িয়েছে ২৩ পাউন্ডের মতো। সময় লেগেছে ৩০০ ঘণ্টা। প্রথম দিকে স্যাক্সোফোনবাদক প্রেস্টন রাবার ব্যান্ড দিয়ে বাদ্যযন্ত্র বানিয়েছিলেন। পরে বন্ধুর পরামর্শে তৈরি করে ফেললেন এই চেয়ার। যেখানে বসলে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক। না বাঁধলে লাফাতে হবে পিংপং বলের মতো! অরেঞ্জ অনলাইন