রাবারবাগানে আনসার-বনদস্যু সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের রাবারবাগানে আনসার ও বনদস্যুদের সংঘর্ষে বাগানের সহকারী ব্যবস্থাপকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন আনসার সদস্য। ২৭ মার্চ দুপুরে বাগানের উখিয়ারঘোনা টিলাপাড়াসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সহকারী ব্যবস্থাপক আবদুল মান্নান, আনসারের এপিসি ইকবাল হোসাইন, সদস্য আবদুল মজিদ, জামাল হোসাইন ও মাঈন উদ্দিন। এ ঘটনায় বাগানের সহমহাব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।মোয়াজ্জেম হোসেন জানান, ২৬ মার্চ রাতে কাউয়াখোপ উখিয়ারঘোনা টিলাপাড়ার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৩৫), গুরা মিয়া (৩৩), আহমদ মিয়া (২৮) ও আবছারসহ একটি দল বাগানের সাত-আটটি গাছ কেটে নিয়ে যায়। পর দিন সকালে তারা আবার গাছ কাটতে এলে আনসার সদস্যরা একজনকে ধরে ফেলেন। এ সময় অন্যরা আনসারদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এরপর বনদস্যু, তাদের স্ত্রী ও আত্মীয়রা আনসার সদস্যদের ওপর দা ও লাঠি নিয়ে হামলা চালায়। আহত দুই আনসার সদস্যকে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে।