রাবি সভার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় সভার বন্ধুরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় সভার বন্ধুরা

৯ ফেব্রুয়ারি বিকেল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানকে দুভাগে ভাগ করে পরিচালনা করা হয়। প্রথম ভাগে অতিথিরা নবগঠিত কমিটি ও নতুন বন্ধুদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এরপরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব। বন্ধুসভা-রাবির বন্ধু রাকিব হোসেনের গান দিয়ে সূচনা হয় এ পর্ব। দ্বৈত কবিতা পাঠ করেন শিমু ও জিম। দ্বৈত গান পরিবেশন করেন লাকি ও রিফাত। নৃত্যে মাতান নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ভূমিকা আজাদ। এরপর হয় ফ্যাশন শো। বাহারি সব পোশাকে চমৎকার ফ্যাশনের সমারোহ ঘটে স্টেজে। অতঃপর কমেডি শো ‘হাসো চ্যাম্পিয়নশিপ’-এর সিজন ৩-এর চ্যাম্পিয়ন মিরুর দম ফাটানো হাসি-কৌতুক-উল্লাসে ফেটে পড়ে দর্শকেরা। হাসিঠাট্টার সমাপ্তি ঘটাতে স্টেজে আগমন ঘটে চ্যানেল আই খুদে গানরাজ বিজয়ী পায়েলের। সব শেষে বন্ধুসভার বন্ধু লাকি ও সাগরের মনকাড়া দ্বৈত নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানের অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মিযানুর রহমানের উপস্থিতির সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি শাহরিয়ার সুমন। অন্য অতিথিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি এবং সাবেক ছাত্র উপদেষ্টা, প্রথম আলো বন্ধুসভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাদেকুল আরেফিন, আসাদ সরকার, প্রথম আলো রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ ও মাহবুব আলম।
নাফিস অলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা