রামকৃষ্ণ সেবাশ্রমে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামকৃষ্ণ দেবের জন্মোৎসব উদ্যাপন উপলক্ষে রামকৃষ্ণ সেবাশ্রম ভবনে গত ২০ ফেব্রুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
সুপ্তিমাতা নন্দের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। বক্তব্য দেন অধ্যাপক চিত্রা প্রসাদ তালুকদার, রীতা দত্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তাপস হোড়। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।