রামগড়ের হাফছড়িতে মহিলা সদস্য পদে উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন-২ এর (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) উপনির্বাচন গত বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে হ্লামাপ্রু মারমা (পদ্মফুল প্রতীক) ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন পাঁচজন। তিনটি ভোট কেন্দ্রের এই উপ নির্বাচনে মোট চার হাজার ৮৭৪ জন ভোটার রয়েছে। ভোট দিয়েছে তিন হাজার ২১ জন।
গত ৫ জুন সংরক্ষিত এ আসনের সদস্য উক্রাচিং মারমার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর তিন মাস পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।