রামগড়ে শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগড়ে বসবাসরত আদিবাসী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে শান্তি সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।জেলা আওয়ামী লীগের সদস্য শৈলেশ কুমার নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কাওছার, উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুপ্রু কারবারি, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আহমেদ, মাওলানা আবদুল হক, বৌদ্ধধর্মীয় গুরু যতিকা মারমা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ‘যেকোনো মূল্যে রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অতীত ঐতিহ্য বজায় রাখতে হবে। আমরা সবাই শান্তি চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’পরে একটি শান্তি মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।