রামঠাকুর সেবাশ্রমের যুগপূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতেয়াবাদের রামঠাকুর সেবাশ্রমের যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। গত ২৩ জানুয়ারি শুরু হয় উৎসব, চলে ২৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে ধর্মসভায় সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি চন্দন দাশ। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ পুলিন রঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এন এইচ এম আবু বকর। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম অধ্যাপক রীতা দত্ত ও যোগেশ্বর চৌধুরী। আরও বক্তব্য দেন বিষ্ণুপদ মজুমদার, আশীষ কুমার চৌধুরী, ঝন্টু চন্দ্র বিশ্বাস, অনিল কান্তি বসাক, রাজীব নন্দী, নারায়ণ বিকাশ সাহা, রতন কুমার সাহা, প্রণব কুমার সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।