রামঠাকুরের জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা
রামঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সদরঘাটস পি কে সেন কম্পাউন্ডে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত ২৯ জানুয়ারি বিকেল চারটায় শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিসিবির সহসভাপতি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা অমল মিত্র, আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান, বর্তমান কাউন্সিলর দিদারুর রহমান, আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রহমান, কৈবল্যধাম ট্রাস্টি বোর্ড সদস্য চন্দন বিশ্বাস, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রায়হান ইউছুপ প্রমুখ।
গত ৩০ জানুয়ারি শুক্রবার বেলা একটায় শ্রীনাম প্রদান করেন কৈবল্যধামের মোহন্ত অশোক কুমার চট্টোপাধ্যায়। দুই দিনব্যাপী মহানাম সংকীর্তনে অংশ নেন হাজারো মানুষ। বিজ্ঞপ্তি।