রামপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বদিউল আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মো. লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর জন্নত আরা।