রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২৩ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি এম বদিউল আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপর্ণা বিশ্বাসের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজনীতিক এম লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সামশুল আলম, পৌরসভার কাউন্সিলর জন্নত আরা, আবু তাহের, প্রধান শিক্ষক শাহিন আকতার, অভিভাবক হোসনে আরা বেগম, নাজমিন আকতার চৌধুরী প্রমুখ। —সাতকানিয়া প্রতিনিধি