রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভার গাটিয়াপাড়া এলাকার সবুজ সংঘের উদ্যোগে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বদিউল আলম।
সবুজ সংঘের সভাপতি মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পোদ্যোক্তা এম লোকমান হাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি এস এম ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন আবু তাহের, সরওয়ার কামাল, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, শর্মিষ্ঠা চৌধুরী, মো. কামরুল হাসান প্রমুখ।