রামুতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘প্রজ্ঞাবোধি কল্যাণ ট্রাস্ট’। ১৩ অক্টোবর বিকেলে উপজেলার হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধবিহারের সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সেখানে ‘বৌদ্ধ ভাবাদর্শে কুশিক্ষামুক্ত সমাজ বিনির্মাণে তরুণ-তরুণীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ ও একুশে পদকে ভূষিত সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সামস্ ইন্টারন্যাশনাল চট্টগ্রামের পরিচালক পান্না লাল বড়ুয়া। ধর্মদেশনা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান জিনবোধি মহাথের।
বক্তব্য দেন প্রজ্ঞাবোধি মহাথের, চট্টগ্রাম কলেজের পালি বিষয়ের বিভাগীয় প্রধান অর্থদর্শী বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি রাখাল চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদের পৃষ্ঠপোষক দুলাল বড়ুয়া প্রমুখ।
শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।