রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুতে গত মঙ্গলবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ওই দিন বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে উপজেলা পরিষদসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। 
এরপর আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল করিম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকতারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, মৎস্য বিভাগের মাঠ সহকারী মনোজ চৌধুরী প্রমুখ। মৎস্য সপ্তাহ শেষ হবে আগামী ৩ আগস্ট।