রামুতে পাগলা কুকুর আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে পাগলা কুকুরের কামড়ে প্রায় এক শ নারী পুরুষ ও শিশু আহত হয়েছে। বর্তমানে উপজেলার প্রায় বিশটি গ্রামে পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে। কুকুরের ভয়ে অনেকে হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আকিব হাসান (৯), সুভা (৩), শান্তা দাশ (১২), মুক্তা বড়ুয়া (১২), সালমা বেগম (১০), মো. রফিক (১৭), আব্দুর রহমান (১৪), আলী আদনান (১২) ও মোবারক হোসেনের (১৮) নাম পাওয়া গেছে।দক্ষিণ শ্রীকুল গ্রামের বাসিন্দা উন্নয়নকর্মী নুরুল কবির জানান, তিনদিনে তিন শিশুসহ গ্রামের ১১জন নারী-পুরুষ ও শিশুকে পাগলা কুকুর কামড়ে দিয়েছে। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া এরপর পৃষ্ঠা ৩ কলাম ৬হয়েছে। হাজারীকুলের ঝন্টু বড়ুয়া ও রিদোয়ানুল হক জানান, রোববার সকালে রামু বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মুক্তা বড়ুয়াকে (১২) ও স্থানীয় নারু বিকাশ দাশের মেয়ে শান্তা দাশকে (১২) কুকুর কামড়ে দেয়। গত মঙ্গলবার পর্যন্ত এ গ্রামের ছয়জন শিশু কুকুরের কামড়ে আহত হয়েছে। স্থানীয় লোকজন ও চিকিৎসকের সঙ্গে কথা জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত উপজেলার ফতেখারকুল ইউনিয়নের শ্রীকুল, হাইটুপি, তেমুহনী, হাজারীকুল,দক্ষিণ শ্রীকুল, মেরংলোয়া, পূর্ব মেরংলোয়া, পশ্চিম মেরংলোয়া, মন্ডল পাড়া, সিপাহীরপাড়া, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল, উখিয়ারঘোনা,জাদিপাড়া, কাউয়াখোপসহ বিভিন্ন গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশু কুকুরের কামড়ে আহত হয়েছেন। বর্তমানে সব গ্রামেই কুকুর আতঙ্ক বিরাজ করছে।রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় পঁচিশজন কুকুরের কামড়ে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তাঁদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও প্রাইভেট চিকিৎসকের কাছ থেকেও অনেকে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের অবশ্যই জলাতঙ্ক রোগের প্রতিষেধক নিতে হবে। অনেকে প্রতিষেধক না দিয়ে বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। এটা খুবই ঝুকিপূর্ণ। বর্তমানে জেলা হাসপাতালে এ রোগের প্রতিষেধক বিনামূল্যে দেওয়া হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক মো. মহসিন জানান, গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে কুকুরের কামড়ে আক্রান্ত ৫৬ রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। তাঁদের সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।