রামুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামুতে বন্যাদুর্গত ৩০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ৫ আগস্ট সকালে রামু চৌমুহনীর বড়ুয়াপাড়ায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন একুশে পদকপ্রাপ্ত রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপক মো. মোর্শেদুজ্জামান, চট্টগ্রাম উত্তর জোনের ব্যবস্থাপক মো. আজিমুল ইসলাম, কক্সবাজার আঞ্চলিক ব্যবস্থাপক নিহার রঞ্জন ঘোষ, রামু শাখা ব্যবস্থাপক নিরঞ্জন কুমার নাথ প্রমুখ। সত্যপ্রিয় মহাথের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।