রামুতে বৌদ্ধ ভিক্ষুদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে রামুতে বৌদ্ধ ভিক্ষুদের মানববন্ধন l প্রথম আলো
গাজায় বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে রামুতে বৌদ্ধ ভিক্ষুদের মানববন্ধন l প্রথম আলো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ৯ আগস্ট বিকেলে কক্সবাজারের রামু সদরের চৌমুহনী এলাকায় বৌদ্ধ ভিক্ষুরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রামকোট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথের, রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক বিপুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব-এর রামু শাখার সভাপতি সুরেশ বড়ুয়া, সংবাদকর্মী অর্পণ বড়ুয়া প্রমুখ।
মানববন্ধনে রামুর বিভিন্ন বিহারের ভিক্ষু, শ্রমন ও বৌদ্ধ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে কোনো ধর্মীয় জনগোষ্ঠী নয়, আক্রান্ত হচ্ছে বিশ্ব বিবেক ও মানবতা। যা ছাড়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই পুরো বিশ্ববাসীর মতো বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ও আজ মানবতার পক্ষে ও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে গাজায় বর্বর হামলা ও নির্মম হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছি। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার