রামুতে বৌদ্ধ সম্মেলন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামুর দ্বীপশ্রীকুল ধর্মরত্ন বৌদ্ধবিহারে ১৮ মার্চ বৌদ্ধ সম্মেলন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিপুলানন্দ শ্রামণের মঙ্গলাচরণ ও অনুষ্ঠান সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জয়সেন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন কেমি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সনত তালুকদার। ধর্মসভায় সভাপতিত্ব করেন পণ্ডিত সত্যপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক সাইমুম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন ভদন্ত পঞ্ঞদীপা মহাথের ও প্রিয়রত্ন মহাথের। বিজ্ঞপ্তি।