রামুতে ভূমিমন্ত্রীর বৌদ্ধ বিহার পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা পাহাড়চূড়ায় স্থাপিত দেশের সর্ববৃহৎ ১০০ ফুট দীর্ঘ সিংহ শয্যার গৌতম বুদ্ধ মূর্তি ও বিহার পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। গত শুক্রবার দুপুর ১২টায় মন্ত্রী জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছালে বিহার পরিচালনা কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের সাবেক মহিলা সাংসদ এথিন রাখাইন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ, বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুণাশ্রী থের, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া প্রমুখ।