রামুতে মধুপূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে বিভিন্ন বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ সেপ্টেম্বর মধুপূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রামু মেরংলোয়া কেন্দ্রীয় সীমা বিহারে বুদ্ধ ও সীবলী পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান, মধু দান ও এ পূর্ণিমার তাৎ পর্য নিয়ে আলোচনা সভা, হাজার প্রদীপ প্রজ্বালন, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়া শ্রীকুল মৈত্রী বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, লামারপাড়া ক্যাং, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্র, শ্রীকুল রাখাইন বৌদ্ধ বিহার, চেরাংঘাটা বড় ক্যাং, জাদীপাড়া আর্যবংশ বৌদ্ধ বিহার, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়ার ঘোনা জেতবন বিহার, রাজারকুল স্বধর্ম্মোদ্বয় বৌদ্ধ বিহার, হাজারীকুল বোধি রত্ন বৌদ্ধ বিহারসহ উপজেলার প্রায় ২০টি বৌদ্ধ বিহারে নানা আনুষ্ঠানিকতায় মধুপূর্ণিমা উদ্যাপন করা হয়।