রামুতে সাত দিনের বিজয় মেলা শেষ মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ৫ জানুয়ারি শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার আহ্বান জানান। রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গত ৩০ ডিসেম্বর থেকে এই মেলা শুরু হয়।
সমাপনী দিনে বিজয়মেলা উদ্যাপন পরিষদ সভাপতি মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হাজী মুহম্মদ মুহসীন কলেজের অধ্যাপক মো. ইদ্রিস আলী, চিত্রশিল্পী তানভীর সরওয়ার, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ। – নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার