রামুতে ৫ হাজার মুরগি পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল গ্রামে ১ জানুয়ারি রাতে মুরগির খামারে আগুন লেগে পুড়ে গেছে প্রায় পাঁচ হাজার মুরগি ও এক ট্রাক মুরগির খাবার। জানা গেছে, শীতের ঠান্ডা থেকে বাঁচাতে মুরগির খামারে বৈদ্যুতিক সংযোগ থেকে তাপ দেওয়া হয়। গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে খামারের দুটি ছাউনি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত খামারমালিক জসিম উদ্দিন জানান, পুড়ে যাওয়া খামারে তিন হাজার বড় এবং দুই হাজার ছোট মুরগি ছিল। এ ছাড়া অগ্নিকাণ্ডের আগের দিন আনা এক ট্রাক মুরগির খাবারও পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর কক্সবাজার থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিন্তু এর আগেই দুটি খামার পুড়ে যায়।