রামুতে ‘এখনোও ক্রীতদাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত ২০ নভেম্বর রাতে নাট্যকার আবদুল্লাহ আল- মামুনের এখনোও ক্রীতদাস মঞ্চায়ন করেছে স্থানীয় নাট্য সংগঠন সমস্বর। নাটকে সমাজের নানা অসংগতির চিত্র ফুটে উঠেছে। নির্দেশনার দায়িত্বে ছিলেন মাস্টার মোহাম্মদ আলম ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়া। সমস্বরের পরিচালক আশীষ কুমার জানান, নানা সীমাবদ্ধতা ও সংকটের মধ্য দিয়ে নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। নাটকের প্রধান চরিত্র পঙ্গু ট্রাকচালক মুক্তিযোদ্ধা বাক্কা মিয়ার চরিত্রে অভিনয় করেন মাস্টার মোহাম্মদ আলম। আবহ সংগীতে ছিলেন এম এইচ মিজান, গীত রচনায় অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সংগীতে মোবারক হোসেন, আবুল কাশেম, সাজসজ্জায় নারু বিকাশ দাশ, মঞ্চসজ্জায় আবদুর রহিম, ছৈয়দ আলম ও মীর কাসেম। রামু প্রতিনিধি