রামুর ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর চার কোটি টাকার অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুর ক্ষতিগ্রস্ত ১০৭ পরিবারকে চার কোটি টাকার বেশি অনুদান দিয়েছেন। ৮ অক্টোবর রামু খিজারী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভা মঞ্চে তিনি এই অনুদান হস্তান্তর করেন। এর মধ্যে নগদ তিন কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ ছাড়া ৩৫ দশমিক ৬২ মেট্রিক টন চাল, ২৯৭ বান্ডিল ঢেউটিন, আড়াই শতাধিক কম্বল ও শিক্ষার্থীদের জন্য ৩০ সেট বই প্রদান করেন। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্বৃত্তের হামলায় পুড়ে যাওয়া শত বছরের ঐতিহ্যবাহী বৌদ্ধমন্দিরগুলো সরকারি অর্থে পুনর্নির্মাণ করে দেওয়া হবে। সংখ্যালঘুদের ওপর আর যেন হামলা ও ভাঙচুর না হয়, সে ব্যাপারে প্রশাসন সতর্ক থাকবে। সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখার স্বার্থে সর্বদলীয় শান্তিশৃঙ্খলা কমিটি গঠনের জন্য তিনি দলের নেতাদের নির্দেশ দেন।